সাম্প্রতিক পোস্ট

সিংহ এবং ইঁদুর

একটা ছোট ইঁদুর ঘুমন্ত সিংহের মুখের ওপর দিয়ে ছোটাছুটি করতে গিয়ে তার ঘুম ভাঙিয়ে দিল।

সিংহ খুব রেগে ইঁদুরটাকে ধরে মেরেই ফেলছিল, তখন ইঁদুর খুব কাকুতি-মিনতি করে তাকে বলল, আমাকে ছেড়ে দাও, একদিন হয়তো আমি তোমাকে রক্ষাও করতে পারি।

ইঁদুরের কথা শুনে সিংহ হেসেই বাঁচে না, তবু কী মনে করে তাকে ছেড়ে দিল।


তারপর অনেক দিন পার হয়ে গেছে, হঠাৎ একদিন সেই সিংহ একটা শিকারির জালে আটকা পড়ে গেল।

সিংহের গর্জন শুনে ইঁদুর ছুটে এসে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে থাকে।

কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্তি পেয়ে যায়।


ইঁদুর বলল, দেখেছ, তুমি আগে বিশ্বাস করোনি, কিন্তু প্রয়োজনে একটা ছোট ইঁদুরও তোমাকে রক্ষা করতে পারে।


উপদেশঃ ভালো কাজের প্রতিদান পাওয়া যায়।

কোন মন্তব্য নেই