মিথ্যাবাদী রাখাল ও বাঘ
এক রাখাল বালক কয়েকটি গরু নিয়ে মাঠে চরাচ্ছে। এ সময় তার মাথায় দুষ্টু বুদ্ধি এল একটা। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ‘বাঘ! বাঘ!! বাঘ!!!’
তার চিৎকার শুনে আশপাশের গ্রাম থেকে লোকজন সব ছুটে এল। এসে দেখে কোথায় বাঘ, কিছুই নেই। রাখাল আর গুরুর পাল চড়ে বেড়াচ্ছে! আর দুষ্টু রাখাল হেসে কুটি কুটি। গ্রামের লোকেরা রেগে মেগে রাখালকে গালাগাল করে চলে গেল।
ক’দিন পর আবার একই কাহিনী; রাখাল হঠাৎ আবার চেঁচিয়ে উঠল, ‘বাঘ! বাঘ!! বাঘ!!!’
তার চিৎকার শুনে আশপাশের গ্রাম থেকে আবার লোকজন সব লাঠিসোঁটা নিয়ে ছুটে এল।এসে দেখে কোথায় বাঘ কিছুই নেই; রাখাল আর গরুর পাল চড়ে বেড়াচ্ছে আগের মতই! আর দুষ্টু রাখাল হেসে কুটি কুটি।
এবারো গ্রামের লোকেরা রেগে মেগে রাখালকে গালাগাল করতে করতে চলে গেল।
ক’দিন পর সত্যিই সত্যিই সেই দুষ্টু রাখালের গরুর পালে বাঘ পড়ল। এবার রাখাল চেঁচিয়ে উঠল— ‘বাঘ! বাঘ!! বাঘ!!!’
কিন্তু এবার আর গ্রামের লোকজন আসল না আগের মত।
বাঘ তখন প্রথমে রাখালকে তারপর আরো গোটা দুয়েক গরু খেয়ে চলে গেল।
উপদেশঃ মিথ্যাচার করলে প্রতিফল পেতে হয়।
কোন মন্তব্য নেই