সূর্যিমামা নামল পাটে
সূর্যিমামা নামল পাটে
নিভল দিনের আলো।
চাঁদ মামাগো এবার তুমি
পিদিম খানি জ্বালো।
সূর্যিমামা নামলো পাটে
নিভল দিনের আলো।
খোকনকে মোর গান শোনালে
বুল-বুলিরা এসে।
শালিক পাখি গান শুনিয়ে
গেল ভালোবেসে।
ঠোঁট দুটি তার টুকটুকে লাল
পালক গুলো কালো।
চাঁদমামাগো এবার তুমি
পিদিমখানি জ্বালো।
মায়ের মুখে গল্প শুনে
খোকন বুঝি ভাবে,
কবে সে স্বপ্নপুরে
পরীর দেশে যাবে।
একটু পরে ঘুমের দেশে
যাবে খোকন ভেসে,
সাত-সাগরের পারেতে
সেই তেপান্তরের দেশে।
ঘুমের রানী তখন তারে
বেসো তুমি ভালো,
চাঁদমামাগো এবার তুমি
পিদিমখানি জ্বালো।
কোন মন্তব্য নেই